গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মঞ্চসারথি আতাউর রহমানের দাফন হবে বনানী কবরস্থানে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৬:৩৯ এএম ২০২৬
মঞ্চসারথি আতাউর রহমানের দাফন হবে বনানী কবরস্থানে
ছবি

ছবি সংগৃহীত

দেশের মঞ্চ নাটকে মঞ্চসারথি হিসেবে খ্যাত প্রয়াত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের দাফন সম্পন্ন হবে রাজধানীর বনানী কবরস্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

জানা গেছে, আজ মঙ্গলবার (১২ মে) বাদ যোহর মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে। তিনি বলেন, ‌‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর থাকায় শহীদ মিনারে মরদেহ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। তবে অনুমতি মিলেছে। বিকেল ৩টা থেকে সেখানে নেওয়া হবে আতাউর রহমানের মরদেহ।’

সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান।

বাংলাদেশের নবনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক নাট্যসংস্থা আইটিআই বাংলাদেশেরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এই নাট্যজন।

এসি/আপ্র/১২/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই