গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
কান উৎসবে প্যাস্টেল গাউনে আলিয়া ভাট
ছবি

ছবি সংগৃহীত

ফ্রান্সের দক্ষিণ উপকূলে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। মঙ্গলবার (১২ মে) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে এই উৎসবের ৭৯তম আসরের। 

১২ দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে বিশ্বের নামি-দামি তারকাদের ভিড়ে এবারও আলাদাভাবে নজর কেড়েছেন বলিউড কুইন আলিয়া ভাট। উৎসবে যোগ দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন আলিয়া। যেখানে তাকে দেখা গেছে এক অপূর্ব প্যাস্টেল গাউনে। 

ফরাসি সৈকতের নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য ও স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্যাস্টেল শেডের ফ্লোরাল প্রিন্টের একটি গাউনে ধরা দিয়েছেন তিনি। 

হালকা মেকআপ আর ছিমছাম হেয়ারস্টাইলে তাকে দেখাচ্ছিল একবারে অনন্য। কান সৈকতে কখনো হাসিমুখে আবার কখনো গম্ভীর ভঙ্গিমায় ফটোশুট করেছেন তিনি। প্রতিটি ছবিতেই তার আত্মবিশ্বাস ও মায়াবী রূপ ফুটে উঠেছে, যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুরাগীরা।


প্যাস্টেল রঙের এই পোশাকে আলিয়াকে অনেকটা রাজকন্যার মতো মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ আর উন্মুক্ত আকাশের নিচে তার এই খোশ মেজাজের মুহূর্তগুলো ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার ফ্যাশন সেন্স ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করছেন। 

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র প্রেমী ও সমালোচকদের উপস্থিতিতে মুখরিত কান উৎসবের এই আসর চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মানজনক পুরস্কার ‘পাম দ’র’। 

আলিয়ার এই উপস্থিতি উৎসবের জৌলুস যেন আরও বাড়িয়ে দিয়েছে।

 

ডিসি/আপ্র/১১/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই