গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

নায়িকারাই আমাকে কালো বলেছে: সুনেরাহ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ০৯:৪০ এএম ২০২৬
নায়িকারাই আমাকে কালো বলেছে: সুনেরাহ
ছবি

ছবি সংগৃহীত

এরকমও বলেছে যে, ‘আমাদের নাক কাটার পাউডার দিয়ে তো তোমার ফেস পাউডার হবে। আমিও হাসতে হাসতে বলেছিলাম, ‘আরো একটু ফেস পাউডার মিক্স করতে হবে।”

নারী সহকর্মীরা গায়ের রং নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

যারা বডি শেমিং করছেন, তারা ‘মানসিকভাবে বন্দি’ বলে মন্তব্য করেছেন সুনেরাহ।

‘এটা আমাদেরই গল্প’ খ্যাত এই অভিনেত্রী অভিনেত্রীর কথায়, ‘এটা ভীষণ অবাক করা ব্যাপার। যারা এমন মন্তব্য করেন, তারা যে ভালো কিছু দেখেনি, ভালো কিছু করেনি, তারা যে মানসিকভাবে ছোট্ট একটি জায়গার মধ্যে বন্দি, তা বোঝা যায়। আমি কিন্তু এসব কথা শুনে মাইন্ড করিনি; বরং আমার হাসি পেয়েছে।’

সামাজিকমাধ্যমেও শরীরের রং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন সুনেরাহ। একটি ঘটনা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “কয়েক দিন আগে আমার ছবিতে একজন ‘কালো’ বলে মন্তব্য করেছেন। পাল্টা মন্তব্যে আমি লিখি, ‘কালো হলে কী সমস্যা।’

পরে দেখি ওই লোক কমেন্ট ডিলিট করে দিয়েছেন। কেন ডিলিট করলেন, তা জানি না। আসলে সব মানুষ তো আর এক কালারের হবে না। সবাই যদি একই হয়ে যায়, তবে মানুষ দেখতে কীভাবে আলাদা হবে!”

তবে ‘কালো’ বলে কটাক্ষ করায় একসময় মন খারাপ করতেন সুনেরাহ। তার কথায়, “অনেকেরই কালো চামড়ার মানুষ পছন্দ না। তারা এটাকে এপ্রিশিয়েট করেন না।

স্কুলের বাইরে আমার কোনো লাইফ ছিল না। আমি যে স্কুলে পড়তাম, যারা আমার বন্ধু বা পরিবার ছিল, তাদের কাছ থেকে কখনো শুনিনি- ‘কালো মানুষ সুন্দর না।’ আমি যখন কাজ শুরু করি, তখন দর্শকদের অনেকে অনেক কথা বলেছেন।

সামাজিকমাধ্যমে অনেক মন্তব্য দেখি। কেউ কেউ লিখেতেন ‘এটা আবার কেমন নায়িকা, উনার গায়ের রং তো কালো।’ এসব মন্তব্য দেখে, মাঝে মাঝে মন খারাপ হতো।”

‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে নেতিবাচক বিষয় এড়িয়ে চলেন।

সুনেরাহ বলেন, ‘নেগেটিভ জায়গাগুলো সবসময়ই এড়িয়ে চলি। অভিনয় খুব বেশি ভালো না পারলেও চেষ্টা করি। তবে অনেকে আমার অভিনয়ের প্রশংসা করেন আর এসব মন্তব্য আমাকে ইতিবাচকভাবে মোটিভেট করে। এসব নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।’

ডিসি/আপ্র/১৪/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই