গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা: তমা মির্জা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৯:৩৮ এএম ২০২৬
পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা: তমা মির্জা
ছবি

ছবি সংগৃহীত

বর্তমান সময়ের বিনোদন অঙ্গনে সৌন্দর্যচর্চা, কসমেটিক ট্রিটমেন্ট ও অ্যাস্থেটিক পদ্ধতির ব্যবহার নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তমা মির্জা দাবি করেন, বর্তমানে যেসব অভিনেত্রীদের সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই কোনো না কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেছেন। তবে এ ক্ষেত্রে তিনি অভিনেত্রী পরীমনিকে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেন।

তমা বলেন, ‘এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।’

নিজের পরিবর্তন নিয়েও অকপটে কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘পনেরো বছর আগের আমি আর এখনকার আমির মধ্যে পরিবর্তন তো থাকবেই। বয়সের সঙ্গে পরিবর্তন আলাদা বিষয়, কিন্তু কিছু জিনিস বোঝাই যায় পরিবর্তন করা হয়েছে।’

তবে এসব ট্রিটমেন্টকে নেতিবাচকভাবে দেখেন না বলেও জানান তমা মির্জা। তিনি বলেন, ‘আমি মোটেও এর বিপক্ষে নই। আমার খারাপ লাগে তখনই, যখন কেউ বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও সেটা অস্বীকার করে।’

এ সময় তিনি আরো বলেন, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টে আগ্রহী হয়ে উঠছেন। চুল-দাড়ির পরিচর্যা, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো বিষয়গুলো এখন বেশ সাধারণ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এসি/আপ্র/১৬/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই