গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৪:৪৩ এএম ২০২৬
আলিয়াকে কটাক্ষ করে অনুরাগীর মন্তব্য, উত্তরে যা বললেন অভিনেত্রী
ছবি

ছবি সংগৃহীত

গেল কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধুই আলিয়া ভাট। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে গিয়ে তার একের পর এক লুক তাক লাগিয়েছে। 

একদিকে যেমন অভিনেত্রী নিজের ‘ফ্যাশন’-এর জন্য প্রশংসিত হয়েছেন, ঠিক তেমনই আবার একাংশ তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। 

কিছু অনুরাগীর দাবি, আন্তর্জাতিক ছবিশিকারিরা আলিয়াকে উপেক্ষা করেছেন। এরই মধ্যে এক কটাক্ষকারীকে উত্তরও দিয়েছেন নায়িকা। যার ফলে আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। 

বুধবার (১৩ মে) আলিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও ভাগ করে নেন। যেখানে তাকে কাস্টম আইভরি সিল্ক শাড়ি-গাউনে রাজকীয় লুকে দেখা যায়। 

পোস্টের মন্তব্যে এক ব্যক্তি লেখেন, “কী দুঃখের ব্যাপার! আপনাকে কেউ দেখেনি।” সঙ্গে ছিল একটি হাসির ইমোজি।


এরই উত্তরে শান্ত, অথচ তীক্ষ্ণ জবাব দেন আলিয়া। অভিনেত্রী লেখেন, “কেন দুঃখ পাব। তুমিই তো আমাকে দেখেছ।” আলিয়ার এই জবাব মুহূর্তেই ছড়িয়ে পড়ে সর্বত্র। 

অনুরাগীরা কমেন্ট সেকশনে অভিনেত্রীর উপস্থিত বুদ্ধি ও আত্মবিশ্বাসের প্রশংসায় ভরিয়ে দেন। এর আগেও অভিনেতা অলি গোনী আলিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন। 

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “দুঃখের বিষয়, আমাদের নিজেদের মানুষই এমন একজনকে নীচে নামানোর চেষ্টা করছেন, যিনি কঠোর পরিশ্রম করে ভারতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। 

আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসবে গর্ব ও মর্যাদার সঙ্গে ভারতকে প্রতিনিধিত্ব করছেন। তাকে ট্রোল না করে আমাদের উচিত তাকে সমর্থন ও উদ্যাপন করা।”

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই