গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

প্রশংসায় ভাসছেন পড়শী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১০:১১ এএম ২০২৬
প্রশংসায় ভাসছেন পড়শী
ছবি

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমনি নিজের সাবলীল অভিনয় দিয়ে কুড়িয়েছেন প্রশংসা। 

গান ও অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব এই তারকা। প্রায়শই নিজের নতুন নতুন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। 

এরই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পড়শী। নেটদুনিয়ায় এখন প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। রিল ভিডিও প্রকাশ করেছেন পড়শী। 

যেখানে নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় একটি হিন্দি রোমান্টিক গানের মেলোডিয়াস ভার্সনের সঙ্গে তাকে পারফর্ম করতে দেখা যায়। 


ভিডিওতে একদম বাংলাদেশি ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন এই গায়িকা। 

সোনালী পাড়ের জমকালো কালো শাড়ি, কনুই পর্যন্ত টানা ঘটি হাতা ব্লাউজ, আর গলায় ও কানে মানানসই ভারী গহনায় যেন কোনো রাজকুমারীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি। 

 

ভিডিওর পরতে পরতে লাল আভা আর রাজকীয় ব্যাকড্রপের মাঝে পড়শীর একেকটি এক্সপ্রেশন ছিল দেখার মতো। 

কখনো হাতে ফুলের মালা জড়িয়ে, কখনো গ্রামোফোনের পাশে বসে, আবার কখনো মাথার ওড়না টেনে এক মায়াবী আবহের সৃষ্টি করেছেন তিনি। ভিডিওটি প্রকাশ হতেই তাতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। 

নেটিজেনরা পড়শীর এই ক্লাসিক লুক ও পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘রূপে গুনে গায়কা অসাধারণ সুন্দরী।’ আরেকজন লিখেছেন, ‘যে কখনও সাজেনা, তাকে হঠাৎ সাজলে সত্যি অসাধারণ লাগে।’

 


 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই