গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বলিউড পেরিয়ে এবার ঢালিউডে মিথিলার অভিষেক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
বলিউড পেরিয়ে এবার ঢালিউডে মিথিলার অভিষেক
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউড সুপারস্টার অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর দ্বিতীয় টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। তবে এবার দর্শকদের নজরের বড় একটি অংশ জুড়ে আছেন অভিনেত্রী । 

 

টিজারে তার উপস্থিতি, রহস্যময় অভিব্যক্তি আর শাকিব খানের সঙ্গে রোমান্টিক মুহূর্তগুলো নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির দ্বিতীয় টিজার মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। 

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করেন শাকিব খান। সেখানে তিনি লেখেন, ‘আগুন যতো উজ্জ্বল হয়, তার অন্ধকারটাও ততো গভীর হয়!’ এরপর আরও যোগ করেন, ‘তবুও গভীরতম অন্ধকারেও একটি ভালোবাসার ফুল ফুটবার পথ খুঁজে নিতে পারে।’


এই রহস্যময় বার্তার সঙ্গে টিজারে তানজিয়া জামান মিথিলার উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা আলোচনার জন্ম দিয়েছে। 

 

বিশেষ করে মোটরসাইকেলে শাকিব খানের সঙ্গে তার রোমান্টিক দৃশ্য, নীরব অভিব্যক্তি এবং আবহ সঙ্গীতের সঙ্গে তার উপস্থিতিকে অনেকেই ‘টিজারের সবচেয়ে আকর্ষণীয় অংশ’ বলে মন্তব্য করছেন। 

 

বাংলাদেশের মিস ইউনিভার্স খ্যাত তানজিয়া জামান মিথিলার জন্য ‘রকস্টার’ হতে যাচ্ছে বাংলাদেশের মূলধারার সিনেমায় প্রথম কাজ। এর আগে তিনি বলিউডের রোহিঙ্গা সংকটভিত্তিক একটি সিনেমায় অভিনয় করেছিলেন। 

 

সেই অভিজ্ঞতার পর এবার ঢালিউডে তার অভিষেক ঘিরেও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, এই সিনেমায় মিথিলাকে একেবারে নতুনভাবে দেখা যাচ্ছে। তার লুক, স্ক্রিন প্রেজেন্স এবং চরিত্রের রহস্যময় দিক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন, ‘রকস্টার’-এ মিথিলার চরিত্রই হতে পারে গল্পের সবচেয়ে বড় চমক।


সিনেমাটির গল্প ও পরিচালনা করেছেন । প্রথম টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। দ্বিতীয় টিজারে সেই উন্মাদনা আরও বেড়েছে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। 

 

মুক্তির আগেই ‘রকস্টার’ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচিত সিনেমার নাম। আর সেই আলোচনার বড় অংশ জুড়ে রয়েছেন তানজিয়া জামান মিথিলা।

মিথিলা মূলত আলোচনায় আসেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হওয়ার মাধ্যমে। পরে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

 

ডিসি/আপ্র/২৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই