গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মা হচ্ছেন বুবলী!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৯ এএম ২০২৬
মা হচ্ছেন বুবলী!
ছবি

মা হচ্ছেন বুবলী!

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গেই সিনেমায় নাম লিখিয়েছেন। বর্তমানে গল্প নির্ভর কাজে মনোযোগী তিনি। কাজের ভিড়ের মাঝে তাকে নিয়ে একটি গুঞ্জন ভরে গেছে সোশ্যাল মিডিয়ায়। তিনি নাকি মা হতে চলেছেন; দাবিটি মূলত ভারতীয় মিডিয়ার।

সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এ খবরটি প্রকাশ করে। যেখানে বলা হয়, বাংলাদেশের তারকা শাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রীর ‘দড়ি টানাটানি’ নতুন নয়। শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস, দ্বিতীয় স্ত্রী বুবলী। অভিনেতার দাবি, দুজনই তার প্রাক্তন। তবে দুই পুত্রসন্তানের প্রতি কর্তব্য পালনে অবিচল শাকিব। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা। তারপর বুবলী প্রকাশ্যে আসতেই সমালোচনা। বুবলী নাকি অন্তঃসত্ত্বা!

এদিকে, সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ভাইরাল। নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি, বুবলী নাকি অন্তঃসত্ত্বা।

এরআগে, ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দুই বছর পরে। সেই সময়ে এ খবরে প্রায় ঝড় ওঠে।
শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বীর’ ছিল সবশেষ সিনেমা। ছবিটি মুক্তি পায় ২০২০ সালে। এরপর হুট করেই আমেরিকায় চলে যান বুবলী। সেসময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চরমে ওঠে। এমনকি ‘বীর’ ছবি চলাকালীন বেশ গোপনীতাও রক্ষা করে শুটিং করা হয়। তখন কোন গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি এই নায়িকা।

পরবর্তীতে হঠাৎ আমেরিকায় চলে যাওয়া প্রসঙ্গে বুবলী বলেন, বীর মুক্তি পাওয়ার কিছুদিন পরই আমি দেশের বাইরে যাই। ২০১৯ সাল থেকেই আমি পরিকল্পনা করছিলাম, দেশের বাইরে যাওয়ার। যেহেতু কাজের চাপ নেই, হাতে থাকা ছবির কাজও শেষ করেছি, তাই ভাবলাম দেশের বাইরে যাই। তখন আমি আমেরিকায় যাই।

বুবলী জানিয়েছিলে, ফিল্ম রিলেটেড কোর্স করতেই তার নিউইয়র্কে যাওয়া। সেখানে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে অ্যাক্টিং ফর ফিল্ম ওয়ার্কশপের ওপর একটি কোর্স করেছেন তিনি।

অন্তঃসত্ত্বা ও সন্তানের মা হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বুবলী বলেছিলেন, আসলে আমার প্রেম, বিয়ে, সংসার, সন্তান এসব নিয়ে সব সময় নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয়, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নাই বলি। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হবে। আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি, কাজের জন্য সবাই আমাদের ভালোবাসেন। তাই আমিও চাই না, ব্যক্তিগত জীবন কাজের চেয়ে বেশি ফোকাসড হোক। শুরু থেকে আমি এভাবেই চলার চেষ্টা করেছি। একতরফা অনেকে অনেক কিছুই শোনেন, বাছবিচার করে ফেলবেন না যেন। এমনটা করবেন না। সময়টুকুর প্রতি সম্মান দিন। সবকিছু একটা নির্দিষ্ট সময় পর সবার কাছে পরিষ্কার হয়। আমি বলব, গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত ওসবে কান না দিই।

নানা নাটকীতার পর হুট করেই অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিনে নিজের ‘বেবি বাম্প’র পুরোনো ছবি প্রকাশ্যে আনেন বুবলী। নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়। বুবলীর সন্তানের বাবা কে? জানার আগ্রহ ছিল সবার। যদিও ব্যাপারটা অনুমিতই ছিল। তারপরও অফিসিয়ালি শাকিব-বুবলী ঘোষণা দিলেন, শেহজাদ খান বীরের বাবা-মা তারাই। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের শীতলতা প্রকাশ্যে আসে।

বুবলী জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ধর্মীয় আচার মেনে বিয়ে হয়েছে তার। তাদের সন্তানের জন্ম হয় আমেরিকায়।

এবার ফের অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। মাস কয়েক আগে ছেলে বীরের নাগরিকত্ব-সংক্রান্ত কাজে ফের আমেরিকায় যান দম্পতি। সমাজমাধ্যমে সেই ছবিও দেন।

এদিকে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।

ওআ/আপ্র/২৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই