গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেনু

২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৭:২৫ এএম ২০২৬
২০০ কোটি টাকার মামলায় ফাঁসলেন জ্যাকলিন
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে ভারতের দিল্লির একটি আদালত। এর ফলে মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। 

৩০ মে ২০২৬ তারিখে অতিরিক্ত সেশনস জজ প্রশান্ত শর্মা জানান, তদন্তে পাওয়া নথি ও তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য পর্যাপ্ত প্রাথমিক প্রমাণ রয়েছে। 

আদালত পর্যবেক্ষণে বলেন, সকল অভিযুক্তের বিরুদ্ধে “প্রাথমিকভাবে শক্ত সন্দেহ” তৈরি হয়েছে। আদালত জানায়, প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট এর ধারা ৩ অনুযায়ী জ্যাকলিনসহ অন্যান্যদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা চলবে, যা ধারা ৪ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

 আগামী ৩ জুন সব অভিযুক্তকে আদালতে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয়েছে।


তদন্ত সংস্থার দাবি অনুযায়ী, এই মামলার মূল অভিযুক্ত কনম্যান সুখেশ চন্দ্রশেখর। তিনি কারাগারে থেকেও ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা চালিয়ে বিপুল অর্থ আদায় করেন। 

সেই প্রতারণার অর্থের একটি অংশ থেকে জ্যাকলিন ফার্নান্দেজ বিলাসবহুল উপহার ও আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তদন্তের ভাষ্য অনুযায়ী, জ্যাকলিন সুখেশ চন্দ্রশেখরের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন এবং দামী উপহার গ্রহণ করেছেন। 

 

অভিযোগ অনুযায়ী, এই অর্থের উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন—এমন অবস্থান থেকেই তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। তবে জ্যাকলিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি এই মামলায় অজান্তে জড়িয়ে পড়েছেন এবং প্রতারণা চক্রের অংশ নন।

 আদালত অবশ্য সেই যুক্তি খারিজ করে দিয়ে জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিচার চলবে। এর ফলে মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বিচার পর্যায়ে প্রবেশ করছে, যা বলিউড অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

ডিসি/আপ্র/০১/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
২৯ জুলাই ২০২৬

জেন-জিদের বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান

ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলকারীদের সমর্থন জানিয়ে একদিন পরেই আবার বাড়ি ফিরে যেতে বললেন বলিউড অভ...

শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর
২৯ জুলাই ২০২৬

শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করতে গিয়ে কোনো অস্বস্তি হয়নি বলে জানিয়েছেন অভিনেত...

মেসির জন্য হলিউডেও বদলে যায় শুটিংয়ের নিয়ম
২৯ জুলাই ২০২৬

মেসির জন্য হলিউডেও বদলে যায় শুটিংয়ের নিয়ম

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির জনপ্রিয়তা শুধু মাঠেই নয়, হলিউডের শুটিং সেটেও আলাদা প্রভাব ফেলে।...

বিউটি রানী পালের প্রশংসায় মুখ খুললেন আসিফ
২৯ জুলাই ২০২৬

বিউটি রানী পালের প্রশংসায় মুখ খুললেন আসিফ

সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে একটি রিল তৈর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে