গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৩ জুন ২০২৬

মেনু

ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি : মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
ভক্তদের কথা চিন্তা করেই ছবিটা করেছি : মিম
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন পর দেশের রূপালি পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে এবারের ফেরাটা শুধু ফেরার জন্য নয়, এর পেছনে জড়িয়ে আছে ভক্তদের প্রতি তার গভীর দায়বদ্ধতা। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম জানান, ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা আর অনুরোধের কথা চিন্তা করেই তিনি নতুন এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। 

 

আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ ‘অন্তর জ্বালা’র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। 

 

মাঝে কলকাতায় ‘মানুষ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন- আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?’ তার কথায়, ‘মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। 

 

কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে ‘না’ বলতে হয়েছে।’


‘সব প্রজেক্টেই যখন ‘না’ বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। 

গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।’ তার কথায়, ‘এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। 

আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।’ ভক্তদের জন্য আরও সুখবর দিয়ে এই তারকা জানান, শুধু এই সিনেমাই নয়, সামনে আসছে আরও বেশ কিছু চমক। 

 

মিম বলেন, ‘আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি রেডি, সেটি হলো ‘দিগন্তে ফুলের আগুন’। সিনেমাটি অন্য লেভেলের হয়েছে, যা দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি খুব শিগগিরই এটি মুক্তি পাবে। 

 

এছাড়া এরই মধ্যে ‘লাইফ লাইন’ ও ‘জীবন অপেরা’র কাজ শেষ করেছি। সেগুলোও একে একে সামনে আসবে।’

 

ডিসি/আপ্র/০১/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর
০৩ জুন ২০২৬

অপু বিশ্বাসকে সোনার কলস দিলেন সাগর

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে বিশেষ সম্মাননা হিসেবে একটি সোনার কলস উপহার দেওয়া হয়েছে।...

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা
০৩ জুন ২০২৬

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা

ছোট পর্দার চেনা মুখ তাসনুভা তিশা। বর্তমান সময়ে ওটিটি কিংবা নাটকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, শৈশ...

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির
০৩ জুন ২০২৬

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির। এবার তার ঝুলিতে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃ...

কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!
০৩ জুন ২০২৬

কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়!

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির পোশাক নিয়ে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন তিনি সত্যিই অসুস্থতার কারণে সরে গেলেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে