গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২২:১০ এএম ২০২৬
এবার ফোর্বসের তালিকায় হানিয়া আমির
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির। এবার তার ঝুলিতে যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা পেয়েছেন তিনি। 

প্রতি বছর ৩০ বছরের কম বয়সী এশিয়ার প্রভাবশালী ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের নিয়ে এই তালিকা প্রকাশ করে ফোর্বস।


এবারের তালিকায় বিনোদন ও ক্রীড়া বিভাগে স্থান পেয়েছেন ২৮ বছর বয়সী হানিয়া আমির। ২০১৬ সালে ‘জানান’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। 

এরপর একের পর এক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন। বিশেষ করে ‘ফির ওহি মোহাব্বতে’ নাটকে অভিনয়ের জন্য তিনি হাম অ্যাওয়ার্ডসে ‘সেরা টেলিভিশন সেনসেশন’ বিভাগে পুরস্কার অর্জন করেন। 

অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও দারুণ জনপ্রিয় হানিয়া। 

ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ২ কোটির বেশি। 

অভিনয়, বিনোদন জগতে অবদান এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক প্রভাবের স্বীকৃতিস্বরূপই তাকে ফোর্বসের এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এই অর্জনের খবর প্রকাশের পর নিজের স্বাভাবিক ও স্টাইলিশ লুকে ভক্তদের সামনে হাজির হন হানিয়া। লাল ক্যামিসোল টপ ও জিন্সে তার ছবি সামাজিকমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

 


ডিসি/আপ্র/০৩/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই