গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০৬:৫০ এএম ২০২৬
সেই সময়টা খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল: তাসনুভা তিশা
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দার চেনা মুখ তাসনুভা তিশা। বর্তমান সময়ে ওটিটি কিংবা নাটকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রাখলেও, শৈশব-কৈশোরে তার স্বপ্ন কিন্তু অভিনেত্রী হওয়া ছিল না। বরং তিনি হতে চেয়েছিলেন সংবাদ উপস্থাপিকা কিংবা আরজে। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেছেন তিনি। চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে তাসনুভা তিশা জানান, ওভাবে তিনি বড় পর্দায় কাজ করেননি, কিছু ওয়েব ফিল্ম করেছেন। 

 

তার কথায়, ‘আমিও জানিনা কবে দেখবো। আসলে আমার প্ল্যানিং-এ কী আর হবে? বড় কোনো প্রোডাকশন হাউস, পরিচালক কিংবা প্রযোজক যদি ডাকেন এবং গল্পসহ সবকিছু যদি মিলে যায়, তবেই সেটা সম্ভব। 

সিনেমা অনেক বড় বিষয়, হুট করে তো হয় না। আল্লাহ যদি কপালে রাখেন, তবে অবশ্যই সিনেমা হবে।’ নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি তখন কাজ করার পাশাপাশি পড়াশোনাও করতাম। 

 

সেই সময়টা খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল।’ মডেলিং দিয়ে মিডিয়ায় পা রাখলেও সেখানে স্থায়ী না হওয়ার একটি মজার কারণ জানান তিশা। 
২০১৩ সালের দিকে ম্যাগাজিন বা শাড়ির ফটোশুট দিয়ে তার পথচলা শুরু। আর এর পেছনে মূল ভূমিকা ছিল তার এক প্রবাসে থাকা বান্ধবীর। তিশার কথায়, ‘আমার এক বান্ধবী আনমোল, ও এখন দেশের বাইরে থাকে। 

 

তখন ও একটা অনলাইন বুটিক শুরু করেছিল। ওই আমাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে যায়। আমি তো ভীষণ নার্ভাস ছিলাম, জানতামই না কীভাবে ছবি তুলতে হয়।’ ‘রাস্তায় আড়ংয়ের বড় বড় বিলবোর্ড দেখে মনে হতো, ইস! 

আমি যদি কখনো বিলবোর্ডের মডেল হতে পারতাম! কিন্তু পরে রিয়ালাইজ করলাম, মডেলদের চেহারা যেমন কাটাকাটা হতে হয়, আমারটা তেমন নয়; একটু গোলগাল। তাই আমাকে দিয়ে আসলে ওই অর্থে মডেলিংটা হবে না।’ 

তিনি বলেন, ‘আমার নিউজ প্রেজেন্টার হওয়ার খুব ইচ্ছা ছিল। টিভির নিচে যে স্ক্রলিং নিউজ যেত, আমি সেগুলো জোরে জোরে পড়তাম। ভাবতাম, ইস! আমি যদি নিউজ প্রেজেন্টার হতে পারতাম! 

এরপর ক্লাস নাইনে যখন পড়ি, তখন দেশে মাত্র এফএম রেডিও চালু হয়েছে। রেডিও ফুর্তি বা রেডিও টুডেতে আরজেদের কথা শুনে মুগ্ধ হতাম। মনে হতো আমিও যদি আরজে হতে পারতাম! কখনো ভাবিনি যে অ্যাক্টিং করব বা এই প্রফেশনে আসব।’


ডিসি/আপ্র/০৩/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে