গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগদানে জীবনের নতুন অধ্যায় শুরু মিঠুনের মেয়ে দিশানির

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫০ এএম ২০২৬
বাগদানে জীবনের নতুন অধ্যায় শুরু মিঠুনের মেয়ে দিশানির
ছবি

মিঠুন চক্রবর্তীর দত্তক নেওয়া মেয়ে দিশানি চক্রবর্তী সম্প্রতি তাঁর প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন -ছবি সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তক নেওয়া মেয়ে দিশানি চক্রবর্তী সম্প্রতি তাঁর প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে এসেছে তাঁর জীবনকাহিনি, যা অনেকের কাছে সিনেমার মতোই অনুপ্রেরণাদায়ক বলে বিবেচিত হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, জন্মের পর দিশানিকে কলকাতার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে রাখা হয়। এই খবর পৌঁছে যায় মিঠুন চক্রবর্তীর কাছে।

তৎকালীন সময়ে তিন সন্তানের জনক হয়েও মিঠুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী যোগিতা বালি শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাঁরা দিশানিকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেন।

একাধিক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, তিনি দিশানিকে কখনো দত্তক সন্তান হিসেবে আলাদা করে দেখেননি এবং তিনি তাঁর জীবনের আশীর্বাদ।

বর্তমানে ২৫ বছর বয়সী দিশানি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। তিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে অভিনয় বিষয়ে পড়াশোনা করেছেন এবং লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষণ নিয়েছেন।

দিশানি ১২ জুন প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। এ সময় তিনি কয়েকটি ছবি প্রকাশ করে লেখেন, এটি তাঁর জীবনের সবচেয়ে সহজ ও নিশ্চিত সঙ্গী।

বলিউডে তাঁর অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চললেও এখনো কোনো নির্দিষ্ট সিনেমার তথ্য পাওয়া যায়নি। তবে এরই মধ্যে তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং কিছু প্রযোজনা ও চিত্রনাট্য সম্পর্কিত কাজেও যুক্ত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই