গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১১:০৩ এএম ২০২৬
মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল
ছবি

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারো আলোচনায় ফুটবল তারকা লিওনেল মেসি। নিজের প্রথম ম্যাচেই দুই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন তার ভক্তরা। সেই তালিকায় আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলও।

মেসির অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করেছেন কেয়া পায়েল। প্রথমে মেসির একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!”

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার খবর, যা জানালেন অভিনেতা
এরপর আরো একটি উচ্ছ্বাসভরা বার্তায় কেয়া পায়েল লেখেন, “দুই গোল, একজনই সেরা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য। নিজের সেরা ছন্দে থাকলে এই মানুষটিকে থামানোর কোনো উপায় নেই।”

বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন শোবিজ অঙ্গনের তারকারাও প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জানাচ্ছেন। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কেয়া পায়েলের এমন উচ্ছ্বাস ভক্তদেরও নজর কেড়েছে।

ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা নতুন নয়। বিশ্বকাপের শুরুতেই মেসির ঝলমলে পারফরম্যান্সে আনন্দে ভাসছেন এই অভিনেত্রী।

এসি/আপ্র/১৭/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই