গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রাজিল সমর্থক তারকারাও মেসির হ্যাট্রিকে মুগ্ধ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২৩:৪২ এএম ২০২৬
ব্রাজিল সমর্থক তারকারাও মেসির হ্যাট্রিকে মুগ্ধ
ছবি

ছবি সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। তবে দলের জয়ের চেয়েও বেশি আলোচনায় লিওনেল মেসি। ম্যাচে হ্যাটট্রিক করে আবারো নিজের জাদু দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির এই অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শুধু আর্জেন্টিনা সমর্থকেরাই নন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রাজিল সমর্থক তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অনেকেই মেসির প্রশংসা করে পোস্ট করেছেন।

ব্রাজিল সমর্থক চিত্রনায়িকা শাবনম বুবলী লিখেছেন, ‌‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

একইভাবে নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবলের প্রাণভোমরা। তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই। আমরা সত্যিই ভাগ্যবান, এই জাদুকরের খেলা দেখার সুযোগ পেয়েছি।’

অভিনেতা জিয়াউল হক পলাশও মেসির প্রশংসা করে লিখেছেন, ‘হ্যাটট্রিক করে মেসি আবারো প্রমাণ করলেন কেন তিনি সেরাদের সেরা।’

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৬ মিনিটে তৃতীয় গোলের মাধ্যমে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেন এই ফুটবল মহাতারকা।

মেসির দুর্দান্ত নৈপুণ্যে ভর করে বিশ্বকাপ মিশনে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা।

এসি/আপ্র/১৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই