গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
ছবি

ছবি সংগৃহীত

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। 

 

বড় পর্দার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সক্রিয় এই তারকা। প্রতিনিয়ত নিজের নানা কাজের আপডেট ও ছবি শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। 

 

সম্প্রতি নিজের একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ।


ফেসবুকে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’ 

ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে সুনেরাহ আরও লেখেন, ‘তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।’ 

অভিনেত্রীর এমন ইতিবাচক ও মোটিভেশনাল বার্তা বেশ লুফে নিয়েছেন নেটিজেনরা। 

পোস্টটির কমেন্ট বক্সে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে। সুনেরাহর এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়ে একজন মন্তব্য করেছেন, ‘প্রিয় মানুষের কাছ থেকে চমৎকার একটি অনুপ্রেরণা।’ আরেক অনুরাগী তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

 

ডিসি/আপ্র/২২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই