গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ২২:৫৫ এএম ২০২৬
১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন মাইকেল জ্যাকসন। আজ ২৫ জুন, তার ১৭তম মৃত্যুবার্ষিকীতে বিশ্বজুড়ে কোটি ভক্ত স্মরণ করছেন এই কিংবদন্তি শিল্পীকে।

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মাইকেল জ্যাকসন খুব অল্প বয়সেই সংগীতজগতে যাত্রা শুরু করেন। ১৯৬৪ সালে ভাইদের সঙ্গে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তার পথচলা শুরু হয়। পরে একক শিল্পী হিসেবে তিনি বিশ্বসংগীতের অন্যতম উজ্জ্বল তারকায় পরিণত হন।

১৯৭১ সালে একক ক্যারিয়ার শুরু করার পর আশির দশকে বিশ্বসংগীতে একচ্ছত্র আধিপত্য গড়ে তোলেন তিনি। এরই ধারাবাহিকতায় তার নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয় ‘পপসম্রাট’ উপাধি।

দীর্ঘ সংগীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান। গানের পাশাপাশি তার অসাধারণ নৃত্যশৈলী, মঞ্চ পরিবেশনা এবং বিখ্যাত ‘মুনওয়াক’ নাচ তাকে বিশ্বসংস্কৃতির এক অনন্য প্রতীকে পরিণত করেছে।

২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান মাইকেল জ্যাকসন। তবে মৃত্যুর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আজও তার গান, নাচ ও সৃজনশীলতা নতুন প্রজন্মকে সমানভাবে মুগ্ধ করে চলেছে।

মাইকেলের মৃত্যুর পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তদন্তে উঠে আসে, তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে ঘুমের ওষুধ হিসেবে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রয়োগ করেছিলেন। পরে অবহেলার কারণে অনিচ্ছাকৃত হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

মাইকেল জ্যাকসন শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি সাংস্কৃতিক যুগের নাম। তার কণ্ঠ, সুর, নৃত্য এবং মঞ্চ উপস্থিতি তাকে কোটি মানুষের হৃদয়ে চিরঅমর করে রেখেছে।

এসি/আপ্র/২৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে