গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোপনেই হয়ে গেল টেইলর সুইফটের বিয়ে, অতিথি ছিলেন যারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫২ এএম ২০২৬
গোপনেই হয়ে গেল টেইলর সুইফটের বিয়ে, অতিথি ছিলেন যারা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোপনীয়তার মধ্যেই অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। খবরটি নিশ্চিত করেছেন টেইলর সুইফটের মুখপাত্র ট্রি পেইন।

২০২৫ সালের আগস্টে বাগদান সারার পর প্রায় দুই বছর প্রেমের সম্পর্কের ইতি টেনে নতুন জীবনে পা রাখলেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। প্রচলিত রীতি ভেঙে টেইলরের ‘ম্যান অব অনার’ ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্রাভিসের ‘বেস্ট ম্যান’ ছিলেন তার ভাই জেসন কেলসি।

বিয়ের পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ‘JusT&T Married!’ বার্তা। সেই ঘোষণা দেখেই বাইরে অপেক্ষমাণ হাজারো ভক্ত উচ্ছ্বাসে ফেটে পড়েন।

টেইলর ও ট্রাভিসের বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওর অট কুচুর। পোশাকের নকশা করেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। তাঁদের জুতা ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের, আর টেইলর পরেছিলেন কার্টিয়েরের গয়না।

এই তারকাবহুল বিয়েতে উপস্থিত ছিলেন গিগি হাদিদ, ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, এড শিরান, হিউ গ্র্যান্ট, কার্লি ক্লস, জোশুয়া কুশনার, জো ক্রাভিটজ, ইথান হক, জিমি ফ্যালন, টমি হিলফিগার, জেসন সুডেইকিসসহ বিনোদন ও ক্রীড়াজগতের অসংখ্য তারকা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন।

বিয়ের আগের রাতে কড়া নিরাপত্তার মধ্যে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত রিহার্সাল ডিনারের আয়োজন করেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। পুরো আয়োজনজুড়েই ছিল কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা।

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই