গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

নিউইয়র্কে সেরা সমালোচক পুরস্কার পেল ‘মানুষের বাগান’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৪৩ এএম ২০২৬
নিউইয়র্কে সেরা সমালোচক পুরস্কার পেল ‘মানুষের বাগান’
ছবি

মানুষের বাগান চলচ্চিত্রের পোস্টার

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নূরুল আলম আতিকের সিনেমা ‘মানুষের বাগান’। ভারতের দিল্লিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে চলচ্চিত্রটি অর্জন করেছে সেরা সমালোচক পুরস্কার।

চার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাঙালি অংশ নেন। সাংস্কৃতিক আয়োজন, সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীতে মুখর ছিল পুরো সম্মেলন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ‘মানুষের বাগান’-এর বিশেষ প্রদর্শনী। বড় পর্দায় চলচ্চিত্রটি উপভোগ করেন দর্শকরা। এ সময় আন্তর্জাতিক পরিসরে বাংলা চলচ্চিত্রকে তুলে ধরার ক্ষেত্রে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকারও প্রশংসা করেন অতিথিরা।

চলচ্চিত্রটির পরিচালক নূরুল আলম আতিক জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন, অনুভূতি ও বাস্তবতার গল্প নিয়ে পাঁচটি পৃথক কাহিনির সমন্বয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মানুষের বাগান’ সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। বাংলাদেশের পক্ষে সেই পুরস্কার গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার প্রীতি রহমান।

চলতি বছরের প্রথম চলচ্চিত্র হিসেবে সেন্সর ছাড়পত্র পাওয়া ‘মানুষের বাগান’-এ অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, মুনিরা মিঠু, দিপান্বিতা মার্টিসহ অনেকে। চলচ্চিত্রটির শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

উল্লেখ্য, ‘মানুষের বাগান’ শুধু চলচ্চিত্রের পর্দাতেই সীমাবদ্ধ নয়; একই নামে পরিচালক নূরুল আলম আতিকের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।
 

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই