গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৯ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৫২ এএম ২০২৬
টেইলরের বিয়ের ‘আবর্জনাও’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়েকে ঘিরে এবার আলোচনায় এসেছে এক অভিনব ঘটনা। বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ স্মারক হিসেবে বিক্রি করেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। আর সেগুলো কিনতে ভক্তরা ব্যয় করেছেন সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত।

গিগনাক বিয়ের ভেন্যুর বাইরে থেকে একটি রিং পপ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করেন। পরে সেগুলো স্বচ্ছ প্লাস্টিকের কিউবে সংরক্ষণ করে বিক্রির জন্য প্রদর্শন করেন।

তিনি জানান, এভাবে মোট ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির মূল্য ২৫ ডলার। বড় আকারের কিউবের দাম রাখা হয়েছে ১০০ ডলার।

তবে গিগনাক স্পষ্ট করেছেন, সংগ্রহ করা এসব বস্তু সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি কিংবা তাদের অতিথিদের ব্যবহৃত—এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষ্য, এগুলো শুধু বিয়ের দিন ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা স্মারক।

গত ২৫ বছর ধরে পরিত্যক্ত বস্তু সংগ্রহ করে শিল্পকর্ম তৈরি করছেন জাস্টিন গিগনাক। তার বিশ্বাস, মানুষ যে জিনিসগুলো ফেলে দেয়, সেগুলোর মধ্যেও সৌন্দর্য, স্মৃতি ও সাংস্কৃতিক মূল্য খুঁজে পাওয়া সম্ভব।

স্থানীয় অনেকের মতে, এটি গিগনাকের অভিনব ব্যবসায়িক কৌশল। কারণ টেইলর সুইফটের ভক্তদের কাছে তার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারকেরই আলাদা আবেদন রয়েছে। সেই কারণেই বিয়ের ভেন্যুর বাইরের পরিত্যক্ত সামগ্রীও সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই