গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অস্ত্রোপচার হয়নি, সুস্থ আছেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৭ এএম ২০২৬
অস্ত্রোপচার হয়নি, সুস্থ আছেন অমিতাভ বচ্চন
ছবি

অমিতাভ বচ্চন

অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকার খবর নিয়ে তৈরি হওয়া উদ্বেগের অবসান ঘটিয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভুল বোঝাবুঝির কারণে ছড়িয়েছে।

অমিতাভ লিখেছেন, “আমি ভালো আছি। আগের পোস্টটি ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। আমি শুধু একটি বিষয়ের উদাহরণ দিয়েছিলাম।”

তিনি জানান, সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয় প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছিলেন। চ্যাম্পিয়ন হয়েও কঠিন সময়ের মুখোমুখি হওয়ার বিষয়টি বোঝাতে তিনি অস্ত্রোপচারের পরের যন্ত্রণা ও মানসিক চাপের উদাহরণ টেনেছিলেন।

অমিতাভের ভাষায়, “আপনি একজন চ্যাম্পিয়ন। কিন্তু যখন একদিন পরাজয় আপনার সামনে এসে দাঁড়ায়, সেটিই জীবনের সবচেয়ে কঠিন সময়।”

এর আগে তার একটি ব্লগ লেখার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, অমিতাভ হয়তো অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন। তবে পরে তিনি বিষয়টি পরিষ্কার করে জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।

দীর্ঘ অভিনয়জীবনে অমিতাভ বচ্চন নিয়মিত নিজের ব্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতি ভাগ করে নেন। তার লেখায় কখনো জীবনের সংগ্রাম, কখনো কর্মব্যস্ততা, আবার কখনো ব্যক্তিগত ভাবনার প্রতিফলন দেখা যায়।

আগামী দিনে তাকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে। এতে তার সঙ্গে অভিনয় করবেন প্রভাস ও কমল হাসান। এর প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান এই কিংবদন্তি অভিনেতা।
সানা/ডিসি/আপ্র/২২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই