গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লাল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন তটিনী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৫০ এএম ২০২৬
লাল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন তটিনী
ছবি

ছবি সংগৃহীত

টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা দিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।  সম্প্রতি ফেসবুক পেজে নান্দনিক সোনালী কাজের লাল একটি শাড়ি পরে ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। 

সঙ্গে পরনে লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার আর চুলে খোঁপা। ছবিগুলো তোলা ইনডোর লোকেশনে। কখনো মৃদু হাসিতে, আবার কখনো চোখ নামিয়ে পোজ দিয়েছেন। আবার কানের কাছে হাত রেখে মিষ্টি ভঙ্গিতেও ক্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী।


ছবিগুলোর পোস্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে জুড়ে দিয়েছেন রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘ভালোবেসে সখী’ গানটি। আর সেই গানেরই একটি কথা  টেনে তটিনী লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’ সুন্দরী এই তারকার এমন মিষ্টি আকুতি আর চোখজুড়ানো রূপের ঝলক দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। 

পোস্টটি করা মাত্রই লাইক, কমেন্ট আর শেয়ারের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর রূপ ও ক্যাপশনের সঙ্গে মিলিয়ে অনুরাগীরা মন্তব্য বক্সে কাব্যিক সব অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। 

অনেকেই রবীন্দ্রনাথের গানের কলি ধার করে কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।’ 

সাম্প্রতিক সময়ে নিজের সাবলীল অভিনয় ও স্নিগ্ধ উপস্থিতি দিয়ে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রায়ই নিজেকে নান্দনিক সাজে মেলে ধরেন এই অভিনেত্রী। এবারও যে ভক্তদের চোখ জুড়ালেন তটিনী, তাতে সন্দেহ নেই।

ডিসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই