গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আলোচিত ‘পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১১ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৩ এএম ২০২৬
আলোচিত ‘পাখি’খ্যাত মধুমিতা এবার ঢাকাই সিনেমায়
ছবি

মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে অভিনয় করবেন মধুমিতা সরকার -ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক করতে পারেন-এমন আলোচনা জোরালো হয়েছে ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে। ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর নাম উঠেছে নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে।

যদিও সিনেমাটিতে মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্টরা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতেও রাজি হননি। তবে জানা গেছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য মধুমিতাকে নিয়ে আলোচনা চলছে।

মধুমিতা সরকার কলকাতার টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে পাখি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘কেয়ার করি না’, ‘চিনি’সহ বিভিন্ন কাজের মাধ্যমে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি।

বাংলাদেশের নাটকে এর আগে অভিনয় করেছেন মধুমিতা। ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত মেঘবালিকা’ নাটকে তার অভিনয় প্রশংসিত হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। ফলে ‘গুলশানের চামেলি’তে অভিনয় করলে এটি হবে বাংলাদেশের সিনেমায় তার প্রথম কাজ।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ হতে যাচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত একটি ভিন্নধর্মী সিনেমা। গল্পের কেন্দ্রে থাকবেন একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও সমাজ ও ক্ষমতাবানদের নির্মমতার শিকার হন।

নির্মাতা মোহাম্মদ ইকবালের ভাষ্য অনুযায়ী, সিনেমাটির অন্যতম বৈশিষ্ট্য হলো-এখানে প্রচলিত অর্থে কোনো নায়ক চরিত্র থাকছে না। পুরো গল্প আবর্তিত হবে একজন নারীকে ঘিরে। তিনিই গল্পের মূল চরিত্র; আবার কাহিনির বিভিন্ন বাঁকে তাকেই দেখা যাবে নেতিবাচক ভূমিকাতেও। ফলে এটি হবে একটি নারীপ্রধান চলচ্চিত্র।

মধুমিতা সরকারের সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে নির্মাতা মোহাম্মদ ইকবাল বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। কয়েক দিনের মধ্যেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ২০২০ সালেও ‘গুলশানের চামেলি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। তবে নানা কারণে তখন ছবিটির কাজ এগোয়নি। এবার নতুন পরিকল্পনায় সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রযোজক ও পরিচালক হিসেবে মোহাম্মদ ইকবাল এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’, ‘বীর’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। পরিচালক হিসেবে তার নির্মিত সিনেমার মধ্যে রয়েছে ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে তিনি ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকের সামনে আসতে প্রস্তুতি নিচ্ছেন। 
সানা/ডিসি/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই