গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাকার ভাষা রপ্ত করছেন কলকাতার মধুমিতা, জুটি বাঁধনের সঙ্গে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৫১ এএম ২০২৬
ঢাকার ভাষা রপ্ত করছেন কলকাতার মধুমিতা, জুটি বাঁধনের সঙ্গে
ছবি

ছবি সংগৃহীত

এপার বাংলা-ওপার বাংলার অভিনয় শিল্পীরা ফের এক হতে চলেছেন নতুন একটি সিনেমায়। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে কলকাতার মধুমিতা সরকারকে। 

কলকাতার সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ এবং ‘দ্য ওয়াল’ জানিয়েছে, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটির নাম ‘গুলশানের চামেলি’। পরিচালনা করেছেন মুহাম্মদ ইকবাল। 

‘দ্য ওয়াল’কে মধুমিতা বলেন, “অনেক দিন ধরে বাংলাদেশের সিনেমায় অভিনয়ের কথা চলছিল। নানা কারণে হচ্ছিলই না। অবশেষে সেটা হতে চলেছে। আমি খুশি।” 

মধুমিতার কথায়, সিনেমায় ‘চামেলি’ চরিত্রে অনেক স্তর। তাকে নানা রূপে দেখতে পাওয়া যাবে। ‘চামেলি’ বর্ণময় বলেই কাজটি নিয়েছেন বলে মধুমিতার ভাষ্য। 

ইতোমধ্যেই ঢাকার ভাষা রপ্ত করতে শুরু করেছেন তিনি। তবে প্রযোজনা সংস্থার এক সদস্য আনন্দবাজার জানিয়েছেন, বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে ডিসেম্বরে দৃশ্য ধারণের কাজ শুরু হবে। 

জুন মাসে বিয়ে সেরেছেন মধুমিতা। 

এরপর নতুন কোনো কাজে দেখা যায়নি অভিনেত্রীকে।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই