গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র তিন দিনে আয় প্রায় ১১ হাজার কোটি টাকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৫ এএম ২০২৬
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র তিন দিনে আয় প্রায় ১১ হাজার কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক ব্যবসায়িক ধাক্কার মধ্যে নতুন আশার আলো হয়ে এসেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে প্রায় ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করে সিনেমাটি গড়ে তুলেছে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা।

এই রেকর্ডের ওপরে রয়েছে কেবল ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।

মাত্র তিন দিনের আয়েই সিনেমাটি ছাড়িয়ে গেছে এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয়। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই এটি ২০২৬ সালের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্যগুলোর একটিতে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম সপ্তাহান্তে ‘ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মাধ্যমে উত্তর আমেরিকার ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমা। প্রথম স্থানে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার আয় ছিল ৩৫ কোটি ৭০ লাখ ডলার।

আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে চীন থেকে, যেখানে উদ্বোধনী আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ডলার। যুক্তরাজ্যে প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

সিনেমাটির গল্প শুরু হয়েছে ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার কয়েক বছর পর। এবারও টম হল্যান্ড অভিনয় করেছেন পিটার পার্কার চরিত্রে। এমন এক পৃথিবীতে তাকে অপরাধের বিরুদ্ধে লড়তে হয়, যেখানে কেউ আর জানে না যে সেও স্পাইডার-ম্যান।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা। এমজে চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া। বাস্তব জীবনেও টম হল্যান্ডের স্ত্রী হওয়ায় তাঁদের রসায়ন সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে।

মুক্তির পর দর্শক ও সমালোচক—দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেক সমালোচকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।

মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি উদ্বোধনী সাফল্যকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বড় পর্দায় যেভাবে এই সিনেমা দেখার জন্য তৈরি করা হয়েছিল, দর্শক ঠিক সেভাবেই সেটি উপভোগ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ‘দ্য মার্ভেলস’ ও ‘থান্ডারবোল্টস’–এর মতো বড় বাজেটের সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি। এ অবস্থায় ‘ব্র্যান্ড নিউ ডে’ নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে মার্ভেল স্টুডিওসকে।

বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’–এর আগে এই সাফল্য মার্ভেলের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা।

মার্ভেলের সবচেয়ে লাভজনক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি স্পাইডার-ম্যান। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি ডলার আয় করেছিল। নতুন সিনেমাটির উদ্বোধনী সাফল্যও দেখিয়ে দিল, সুপারহিরো ঘরানার বাজারে ওঠানামা থাকলেও স্পাইডার-ম্যানের জনপ্রিয়তা এখনো অটুট।

করোনা মহামারির পর বিশ্বজুড়ে সিনেমা হলে দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থান সেই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে। তবে ২০২৬ সালে পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে।

উত্তর আমেরিকার বক্স অফিস আয় ২০১৯ সালের পর এবারই আবার ১০ বিলিয়ন ডলার ছাড়ানোর পথে। এ বছর ইতিমধ্যে ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ এবং ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’—এই তিন সিনেমা এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।

এ ছাড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এবং ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ও এক বিলিয়ন ডলারের মাইলফলক ছোঁয়ার পথে রয়েছে।

শুধু বড় বাজেটের সিনেমাই নয়, স্বল্প বাজেটের স্বাধীন ধারার ছবিও চমক দেখাচ্ছে। ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’ নামের দুটি স্বাধীন হরর সিনেমা বিশ্বজুড়ে ৩৯ কোটি ডলারের বেশি আয় করে প্রমাণ করেছে, ভালো গল্প ও ইতিবাচক মুখে মুখে প্রচার থাকলে ছোট বাজেটের ছবিও বিশ্ববাজারে বড় সাফল্য পেতে পারে। বিবিসি ও দ্য গার্ডিয়ান অবলম্বনে
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়
০৪ আগস্ট ২০২৬

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়

বাংলাদেশ সীমান্তের কাছে বাড়ি বলে তাকে অনেক সময় ডাকা হয় ‘বাংলাদেশের মেয়ে’। সহকর্মীদের যে ডাকটির মধ্যে...

নাটকে এবার ‘ছোট ছেলে’
০৪ আগস্ট ২০২৬

নাটকে এবার ‘ছোট ছেলে’

দর্শকের নিশ্চয়ই মনে আছে ‘বড় ছেলে’র কথা। ২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহ...

ফিরছেন স্বাগতা
০৪ আগস্ট ২০২৬

ফিরছেন স্বাগতা

মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি...

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট
০৪ আগস্ট ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগামী ২৩ আগস্ট লন্ডনে গান শোনাবেন বাংলা গানের দুই প্রজন্মের প্রতিনিধি নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে