গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

প্রশংসা কুড়াচ্ছে ‘কাজল চোখের মেয়ে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫৪ এএম ২০২৬
প্রশংসা কুড়াচ্ছে ‘কাজল চোখের মেয়ে’
ছবি

ছবি সংগৃহীত

‘কাজল চোখের মেয়ে’ নাটকে দেখানো হয়েছে এমন একটি বাঙালি মধ্যবিত্ত পরিবার , যেই পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদ এবং সাদাত হোসাইনকে নিয়ে চর্চা হয় নিয়মিত। 

তিন প্রজন্মের তিনজন লেখক। তাই আছে ‘খোলা হাওয়া’ গান , হিমু চরিত্রের ফলোয়ার , আর ‘কাজল চোখের মেয়ে’ কবিতা। সবমিলিয়ে নাটকটি থেকে দর্শকরা পাচ্ছেন বাঙালিয়ানার স্বাদ। মধ্যবিত্ত পরিবারের আবেগ আর কাব্যিক ঘ্রাণ! তাতেই নাটকটি মুক্তির পর ১৪ দিনে ভিউ দাঁড়িয়েছে ২৪ মিলিয়নের মতো। মন্তব্যের ঘরে প্রশংসাঢ় নানান প্রকাশ। 

নুরে সাব্বির নামের একজন লিখছেন- লিখে গেলাম এই নাটক ৫ বছর পর জনপ্রিয় থাকবে । বেবি নামের আর একজন লিখেছেন- আরে বাহ্, পাক্কা ১ ঘণ্টা ধরে চোখ বেয়ে পানি পড়ছে... কি বানাইলেন এটা?


জাহেদ আহমেদ লিখছেন- ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ২০২৬ সালের এই নাটকটি সব নাটকের চাইতে ১০০% শ্রেষ্ঠ’ এমন নানা মন্তব্য দেখা যাচ্ছে কমেন্টের ঘরে! জনপ্রিয় জুটি জোভান-তটিনীকে রোমান্টিক এবং পারিবারিক স্বাদের গল্পে ‘কাজল চোখের মেয়ে’নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। 

দর্শকের এমন ভালোবাসা নিয়ে নির্মাতা ও চিত্রনাট্যকার জাকারিয়া সৌখিন বলেন- আমরা চেয়েছিলাম, বাঙালি মধ্যবিত্ত পরিবারের স্বাদ এবং ঘ্রানে পরিপূর্ণ একটি নাটক নির্মাণের। যেখানে বাঙালি সংস্কৃতি থাকবে, আবেগ থাকবে, বন্ধন থাকবে। আমাদের সেই চেষ্টা দর্শক তুমুল ভালোবাসায় গ্রহণ করেছে। 

তাদের হৃদয়ে ঠাঁই দিয়েছে। এ জন্য আমরা অনেক খুশি এবং আনন্দিত। নাটকে তটিনী কাজল আর জোভান শুভ্র চরিত্রে অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন স্নেহা, আনন্দ খালেদ, মিলি বাশার প্রমুখ। নাটকের গল্পটি গড়ে উঠেছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। কিন্তু গল্পটি পুরোপুরি পারিবারিক নয়। 

গল্পটি মূলত প্রেমের, কেন্দ্রবিন্দুতে পরিবার। তাই ‘কাজল চোখের মেয়ে’ নাটকে পরিবারের প্রাধান্য থাকলেও একে বলা যায় পুরোপুরি রোমান্টিক। ক্যাপিটাল ড্রামা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়
০৪ আগস্ট ২০২৬

ভারতের যে অভিনেত্রীকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে খ্যাপানো হয়

বাংলাদেশ সীমান্তের কাছে বাড়ি বলে তাকে অনেক সময় ডাকা হয় ‘বাংলাদেশের মেয়ে’। সহকর্মীদের যে ডাকটির মধ্যে...

নাটকে এবার ‘ছোট ছেলে’
০৪ আগস্ট ২০২৬

নাটকে এবার ‘ছোট ছেলে’

দর্শকের নিশ্চয়ই মনে আছে ‘বড় ছেলে’র কথা। ২০১৭ সালের এ নাটক দেশের শোবিজে নতুন জোয়ার এনেছিল। মিজানুর রহ...

ফিরছেন স্বাগতা
০৪ আগস্ট ২০২৬

ফিরছেন স্বাগতা

মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী ও উপস্থাপক জিনাত শানু স্বাগতা। আবারও ক্যামেরার সামনে ফিরছেন তিনি...

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট
০৪ আগস্ট ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগামী ২৩ আগস্ট লন্ডনে গান শোনাবেন বাংলা গানের দুই প্রজন্মের প্রতিনিধি নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে