গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নতুন সিনেমার জন্য ১৬ কেজি ওজন কমিয়েছেন সালমান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৫ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
নতুন সিনেমার জন্য ১৬ কেজি ওজন কমিয়েছেন সালমান
ছবি

ছবি সংগৃহীত

বলিউড তারকা Salman Khan-এর সাম্প্রতিক শারীরিক পরিবর্তন ঘিরে ভক্তদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছেন অভিনেতা নিজেই। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণে নয়, নতুন একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন।

সম্প্রতি মুম্বাইয়ে একটি সরকারি অনুষ্ঠানে সালমান খানের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে আগের তুলনায় অনেকটা রোগা ও কিছুটা ক্লান্ত দেখানোয় ভক্তদের মধ্যে তার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন।

পরে এক অনুষ্ঠানে ভাই Sohail Khan-কে সমর্থন জানাতে গিয়ে সালমান বলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই ১৬ কেজি ওজন কমিয়েছেন।

অভিনেতার ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চা। তিনি দিনে মাত্র এক টেবিলচামচ ভাত খান এবং মূলত প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ করেন। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় নিয়মিত ব্যায়ামও করেন।

৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ৬০ বছর বয়সী এই অভিনেতার বর্তমান ওজন প্রায় ৭৫ কেজি। তিনি জানান, নতুন চরিত্রের জন্য শরীরকে নির্দিষ্টভাবে প্রস্তুত করতেই এই ওজন কমিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিগগিরই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী Nayanthara-র সঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয় করবেন সালমান খান। ধারণা করা হচ্ছে, সেই ছবির চরিত্রের প্রয়োজনেই তিনি এই শারীরিক রূপান্তর করেছেন।

এসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে