গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুবিনের স্মরণে ২৫ ফুট গামছায় গানের কথা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
জুবিনের স্মরণে ২৫ ফুট গামছায় গানের কথা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ ফুট লম্বা একটি বিশেষ গামছা বুনেছেন ডালিমি লাহন গগৈ নামের এক নারী তাঁতি। দীর্ঘ পাঁচ মাসের শ্রমে তৈরি এই গামছায় জুবিনের জনপ্রিয় নয়টি গানের কলি ও নয়টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তোলা হয়েছে।

গত বছরের ১৯ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গার্গ। প্রিয় শিল্পীর স্মৃতিকে নিজের শিল্পকর্মের মাধ্যমে ধরে রাখতে তার মৃত্যুর প্রায় এক মাস পর গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। দীর্ঘ পাঁচ মাসের পরিশ্রমের পর সম্পন্ন হয় বিশেষ এই শিল্পকর্ম।

জুবিনের গান ও স্মরণীয় কথাগুলো গামছায় বুনে তার স্মৃতিকে জীবন্ত রাখাই ছিল ডালিমির মূল লক্ষ্য। এতে জুবিনের ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শক্তি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের কলি স্থান পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গামছাটির ছবি ছড়িয়ে পড়ার পর শিল্পকর্মটি প্রশংসা কুড়িয়েছে। ভক্তদের অনেকেই এটিকে জুবিনের প্রতি এক অনন্য শ্রদ্ধার নিদর্শন হিসেবে দেখছেন।

এদিকে জুবিনের মৃত্যুর তিন মাস পর তার স্ত্রী গারিমা ও ছোট বোন পামী বড়ঠাকুর একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। এতে জুবিনের ফ্যান ক্লাবের সদস্যদেরও যুক্ত করার কথা জানানো হয়। পাশাপাশি আসাম সরকার ও জুবিনের পরিবারের পক্ষ থেকেও প্রয়াত এই শিল্পীর স্মৃতি সংরক্ষণ ও সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

জুবিনের জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। শ্রী প্রীতমের পরিচালনা, চিত্রনাট্য ও সংগীত পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছেন মো. ফারুক উদ্দিন। একজন সংগ্রামী গায়ক ও জুবিনের একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়েছে।

এ ছাড়া প্রয়াত শিল্পীর প্রতি সম্মান জানিয়ে একটি হস্তিশাবকের নামকরণ করা হয়েছে জুবিনের নামে। সম্প্রতি শিলংয়ে আবিষ্কৃত নতুন প্রজাতির একটি ফুলের নামও রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’।

জুবিন গার্গের গান ও সৃষ্টিশীলতার প্রতি মানুষের ভালোবাসা যে তার মৃত্যুর পরও অটুট রয়েছে, ২৫ ফুটের এই বিশেষ গামছাটি তারই আরেকটি প্রতীক হয়ে উঠেছে।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই