গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০৬ এএম ২০২৬
মুসলিম ও ইহুদি মিলে হিন্দুদের রামায়ণে আছি, এটাই তো সুন্দর: এ আর রহমান
ছবি

ছবি সংগৃহীত

মুসলিম ধর্মাবলম্বী হয়েও রামায়ণের মতো একটি হিন্দু মহাকাব্যভিত্তিক সিনেমায় যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। নিতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনা করছেন তিনি। শুধু তাই নয়, এই প্রজেক্টে তার সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমারও।

সম্প্রতি বিবিসি এশিয়ানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় পরিচয় ও রামায়ণের সংগীত নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রহমান। তিনি বলেন, ‌‘আমি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছি। সেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। গল্পটা আমি জানি। এই গল্প মূলত নৈতিকতা, আদর্শ আর একজন মানুষের চারিত্রিক উৎকর্ষ নিয়ে।’

এ আর রহমান আরো বলেন, ‘ভালো জিনিস যেখানে থেকেই আসুক সেটা গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য। সে রাজা হোক বা ভিক্ষুক, ভালো কাজ হোক বা খারাপ অভিজ্ঞতা; সবকিছু থেকেই শেখা যায়। এসব থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না।’

এই সিনেমাকে তিনি ভারত থেকে বিশ্বমুখী একটি ভালোবাসার প্রজেক্ট হিসেবেও দেখছেন। রহমান বলেন, ‘হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ। তবু আমরা একসঙ্গে কাজ করছি। এটাই সৌন্দর্য।’

হ্যান্স জিমারের সঙ্গে এতদিন কাজ না করার কারণ ব্যাখ্যা করে রহমান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। তবে এবার দু’জনের কাজের অভিজ্ঞতাকে তিনি ‘ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ’ বলেই উল্লেখ করেন।

‘রামায়ণ’ ছবির সংগীতে নতুনত্ব আনতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রহমান। তিনি জানান, কবি কুমার বিশ্বাসের সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পাচ্ছেন। তার ভাষায়, ‘রামায়ণ এমন একটি বিষয় যা সবাই জানে। তবু সেটাকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমরা।’

রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ বড় তারকাবহুল এই সিনেমা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে।

এসি/আপ্র/১৭/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই