গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৩:০০ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা
ছবি

ছবি সংগৃহীত

দিনাজপুরের সীমান্তঘেঁষা হাকিমপুর হিলি উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কাঁচামরিচের চাষাবাদ। অন্যান্য ফসলের তুলনায় কম খরচ, সহজ পরিচর্যা এবং বাজারে ভালো দাম পাওয়ার কারণে কাঁচামরিচ চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে এবার মরিচের ফলনও হয়েছে চমৎকার। কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি বাজারে চড়া দাম পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপজেলার মরিচ চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলির সীমান্তবর্তী গ্রামগুলো যেমন- ডাঙ্গাপাড়া, বোয়ালদার, খাট্টামাধবপাড়া ও আলীহাটের বিভিন্ন মাঠে বাণিজ্যিকভাবে কাঁচামরিচের চাষ হচ্ছে। মিসাইল জাতের উচ্চফলনশীল মরিচ চাষ করেছেন স্থানীয় কৃষকরা। ধান বা অন্যান্য দানাদার ফসলের চেয়ে মরিচ চাষে ঝুঁকি কম এবং আয়ের পরিমাণ বেশি। একবার চারা রোপণ করলে টানা কয়েক মাস পর্যন্ত মরিচ তোলা যায়। তাই অন্যান্য ফসলের জমি কমিয়ে অনেকেই এখন মরিচ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে ঝুলছে সবুজ কাঁচামরিচ। কৃষকরা দলবেঁধে ক্ষেত থেকে মরিচ তোলায় ব্যস্ত সময় পার করছেন।

হিলির কাঁচামরিচের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, বগুড়াসহ দেশের বড় বড় জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে। এসব মরিচের ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। প্রতিদিন মরিচের ক্ষেত দেখতে আসছেন অনেকেই আবার কেউবা আসছেন মরিচ চাষের পরামর্শ নিতে।

কথা হয় ইয়ানুল ইসলাম, মাজেদুল হকসহ কয়েকজন কৃষকের সাথে, তারা জানান, এ বছর কাঁচামরিচ চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। গত বছরের তুলনায় এবার দামও বেশ চড়া। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। খরচের চেয়ে লাভ দ্বিগুণেরও বেশি হচ্ছে। আগামীতে আরো বেশি পরিমাণ মরিচ চাষ করা হবে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএনও) মোছা. আরজেনা বেগম জানান, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মরিচের চাষ হয়েছে। কৃষকদের মানসম্মত বীজ নির্বাচন, সুষম সার ব্যবহার এবং পোকা-মাকড় দমনে নিয়মিত পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পাওয়ায় আমরা আশা করছি আগামীতে এ অঞ্চলে কাঁচামরিচের চাষ আরো ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় ৮ হেক্টর জমিতে কাঁচামরিচ চাষাবাদ হয়েছে যা গত দুই বছর আগেও ছিলো মাত্র ২ হেক্টর জমিতে।

এসি/আপ্র/০৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কৃষিতে উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম নিয়ে আসবে আমূল পরিবর্তন
২৭ সেপ্টেম্বর ২০২৬

কৃষিতে উচ্চশিক্ষিত তরুণ প্রজন্ম নিয়ে আসবে আমূল পরিবর্তন

বেকারত্ব বাংলাদেশে নতুন কোনো সমস্যা নয়। ধীরে ধীরে এটি আরো প্রকট আকার ধারণ করছে। ফলে তরুণ প্রজন্মের অ...

কচুরিপানাপূর্ণ ২৭ হাজার হেক্টর জমিতে চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
২৭ সেপ্টেম্বর ২০২৬

কচুরিপানাপূর্ণ ২৭ হাজার হেক্টর জমিতে চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বিস্তীর্ণ বিলের যতদূর চোখ যায়, শুধু কচুরিপানা। এই কচুরিপানার নিচে ঢাকা পড়েছে তিন উপজেলার কমপক্ষে ২৭...

উৎপাদিত ২০ কোটি টাকার সবজিচারা বিক্রিধসে দিশাহারা চাষি
২৭ সেপ্টেম্বর ২০২৬

উৎপাদিত ২০ কোটি টাকার সবজিচারা বিক্রিধসে দিশাহারা চাষি

শীতের আগাম প্রস্তুতি হিসেবে কোটি টাকার স্বপ্ন বুনেছিলেন মুন্সীগঞ্জের চারা চাষিরা। কিন্তু গত কয়েকদিনে...

পেঁপে চাষে মুসলিম উদ্দীনের পাঁচ লাখ টাকা বিক্রির আশা
২৭ সেপ্টেম্বর ২০২৬

পেঁপে চাষে মুসলিম উদ্দীনের পাঁচ লাখ টাকা বিক্রির আশা

একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই