গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো পাঁচ মৃত্যু, হাসপাতালে ৫ হাজার ১৬

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
হামের উপসর্গে আরো পাঁচ মৃত্যু, হাসপাতালে ৫ হাজার ১৬
ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (২৮ আগস্ট) বুলেটিন অনুযায়ী, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৬১ হয়েছে। এ সময়ে শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরো ৯৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে ভর্তি রয়েছেন ৫ হাজার ১৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য প্রকাশ শুরুর প্রথম ৩০ দিনের পর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল আড়াই হাজারের কিছু বেশি। সেই তুলনায় বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ১ হাজার ১০০ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সময়ে ঢাকা বিভাগে ২৪৯, রাজশাহীতে ২৯, সিলেটে ১২৮, চট্টগ্রামে ২৭১, বরিশালে ১২৬, ময়মনসিংহে ৬১, খুলনায় ৫৫ এবং রংপুরে ১৭ জন ভর্তি হয়েছেন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে-৩৮৫ জন। এরপর সিলেটে ১৪৮, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জন মারা গেছেন।

এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই