গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

ছোঁয়াচে এডিনো ভাইরাস সম্পর্কে সতর্ক থাকুন

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০৮ এএম ২০২৬
ছোঁয়াচে এডিনো ভাইরাস সম্পর্কে সতর্ক থাকুন
ছবি

ছবি সংগৃহীত

অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক

সম্প্রতি চোখ ওঠা রোগীর সংখ্যা বেড়ে গেছে। এ রোগে অনেকের একসঙ্গে চোখ লাল হতে দেখা যায়। যেমন- পরিবারের একজনের চোখ লাল এবং কয়দিন পর দ্বিতীয় বা তৃতীয় জনের চোখ লাল। আবার স্কুলের কারও একজনের হলো। তার সঙ্গে বা পর পরই অন্য জনের চোখ লাল। সাধারণত ঠাণ্ডাজনিত ভাইরাসের কারণে চোখ ওঠার সমস্যাটি দেখা যায়। ভাইরাসের মধ্যে এডিনো ভাইরাস সবচেয়ে ছোঁয়াচে। এটি এক ধরনের রেসপাইরেটরি ভাইরাস। ফলে সাধারণ সর্দি-জ্বরে এ রোগের প্রকোপ বেশি পরিলক্ষিত হয়। বছরের কোনো কোনো সময় এ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। ইদানীং ঢাকা শহরে এ রোগের প্রাদুর্ভাব ক্রমে বেড়ে যাচ্ছে।

উপসর্গ: প্রায়ই দুচোখ লাল হয়। তবে এক চোখেও হতে পারে। চোখে পুঁজের মতো জমা হয়। ঘুম থেকে উঠলে অনেক সময় চোখের পাতা লেগে থাকতে দেখা যায়। চোখ দিয়ে পানি ঝরে। চোখ জ্বালাপোড়া করে। চোখে খচখচ ভাব; হালকা ব্যথা ও ফটোফোবিয়া বা রোদে তাকাতে অসুবিধা হয়ে থাকে।

চিকিৎসা: চোখ ওঠা বা কনজাংটিভাইটিস সাধারণত ১ থেকে ৩ সপ্তাহ সময়ে সেরে যায়। ঠাণ্ডা বা সর্দির মতো উপসর্গ থাকলে কেবল অ্যান্টিহিস্টামিন সেবনই যথেষ্ট। বাজারে প্রচলিত কোনো একটি অ্যান্টিবায়োটিক ড্রপ ডোজ মেনে ব্যবহার করা যেতে পারে। তবে চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চোখে ওষুধ ব্যবহার না করাই উত্তম।

চোখ ওঠার পর সতর্কতা: চোখে পিচুটি জমলে হালকা নরম পরিষ্কার কোনো কাপড় দিয়ে বা পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করা যেতে পারে। তবে কোনোভাবেই চোখ রগড়ানো যাবে না। কালো চশমা রোদ বা আলোয় কিছুটা স্বস্তিদায়ক। এ ছাড়া সংস্পর্শ যত এড়িয়ে চলা যাবে, ততই নিরাপদ।

লেখক: চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই