গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ছড়িয়েছে আতঙ্ক-উদ্বেগ

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ছড়িয়েছে আতঙ্ক-উদ্বেগ
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যুর পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জেলার স্বাস্থ্য বিভাগেও তৎপরতা শুরু হয়েছে, শিশুটির চিকিৎসা-সংক্রান্ত নথি ও উপসর্গ বিশ্লেষণ করে কেসস্টাডি প্রস্তুত করা হচ্ছে।

জানা গেছে, টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুহিন শেখের শিশুকন্যা গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শিশুটির মা নাজমা বেগম গণমাধ্যমকে জানান, ১৯ মার্চ হঠাৎ করে তার মেয়ের জ্বর দেখা দেয়। পরদিন জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিলেও জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যায় এবং শরীরে হামের মতো ফুসকুড়ি দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৬ মার্চ সকালে আবারও তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরো জানান চিকিৎসকরা শিশুটির অবস্থা সংকটাপন্ন দেখে অক্সিজেন সাপোর্ট দেন এবং উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠানো হলে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ দুপুরে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা তুহিন শেখ বলেন, সন্তানকে বাঁচাতে মুকসুদপুর থেকে ফরিদপুর, পরে ঢাকায় নিয়ে গেছি। কিন্তু কোনো চিকিৎসাই তাকে বাঁচাতে পারল না।

এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুটিকে জন্মের পর নিয়ম অনুযায়ী টিকা দেওয়া হয়েছিল। তবে ২৫ মার্চ হামের টিকা দেওয়ার দিন সে অসুস্থ থাকায় টিকা দেওয়া সম্ভব হয়নি।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন গণমাধ্যমকে বলেন, শিশুটিকে জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে কেসস্টাডি করা হচ্ছে। গত তিন বছরে এ এলাকায় হামের কোনো নিশ্চিত রোগী পাওয়া যায়নি। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এসি/আপ্র/৩০/০৩/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই