গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৫৮ এএম ২০২৬
রোববার থেকে হামের টিকা দেবে সরকার
ছবি

ছবি সংগৃহীত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত কয়েকদিনে বেশ কয়েকজন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। সমস্যাকে জটিল করে তুলেছে টিকার অপ্রাপ্তি। তবে, দ্রুত এই সংকট মোকাবিলার জন্য এরই মধ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার; বরাদ্দ দিয়েছে বিশাল অঙ্কের অর্থ। 

সরকারের এই দ্রুত পদক্ষেপে এরই মধ্যে হামের টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইউনিসেফ থেকে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ কালেক্ট করে সারা দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এরপর আগামী রোববার (৫ এপ্রিল) থেকেই হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করেছেন তিনি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে। সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম রোগ মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে।

তিনি আরো বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

৬ মাস থেকে ১০ বছর বয়স বয়সী শিশুরা হাম রোগের টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা ধার নিচ্ছে সরকার। পরে কিনে সেই ধার পরিশোধ করা হবে।

এসি/আপ্র/০১/০৪/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই