গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে এবং সন্দেহজনক হামে আরো ৭ শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:২৬ এএম ২০২৬
হামে এবং সন্দেহজনক হামে আরো ৭ শিশুর মৃত্যু
ছবি

হামে আক্রান্ত এক শিশুর চিকিৎসা চলছে মহাখালীর সংক্রামক ব্যধি হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে -ছবি সংগৃহীত

হামে সোমবার (৬ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯৭টি শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৮০ জনের।
সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা সবাই ঢাকার। আর এই সময়ে ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই সংখ্যা ২৩৮। এরপর রয়েছে যথাক্রমে রাজশাহী (৯১), চট্টগ্রাম (৮৭), খুলনা (৬৩), সিলেট (৩৭), রংপুর (৩০), ময়মনসিংহ (২২) ও বরিশালে (২৯)।
সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৬১৪ জন ছুটিও পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৫ ও চট্টগ্রাম বিভাগে ১১৩ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৩ দিনে হামে মোট ২০ শিশু মারা গেছে। যদিও গত দুই সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৬১ বলে জানতে পেরেছে। অবশ্য স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৩ দিনে সন্দেহজনক হাম নিয়ে মৃত্যু হয়েছে ১১৮ শিশুর। এখন পর্যন্ত মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১ হাজার ৯৯।
এ ছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৮২ জন হাসপাতালে এসেছে। এ নিয়ে গত ২৩ দিনে হাসপাতালে আসা ৮ হাজার ৫৩৪ জনের মধ্যে ভর্তি হয়েছে ৫ হাজার ৯৪০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৬ হাজার ১৬ জন।
সানা/আপ্র/৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই