গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে শিশুমৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৪৩ এএম ২০২৬
হামে শিশুমৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে
ছবি

দেশে ছোঁয়াচে রোগ হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে -ছবি সংগৃহীত

দেশে ছোঁয়াচে রোগ হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, পাশাপাশি হামের লক্ষণ নিয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য বিশ্লেষণে এসব মৃত্যুর তথ্য পাওয়া যায়। এতে মোট মৃত্যুর সংখ্যা ও সংক্রমণের হার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বরিশালের হাসপাতালে মারা গেছে পাঁচজন।

চট্টগ্রামে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং রাজশাহীতে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনায় এখনো হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে হামের লক্ষণ নিয়ে দেশে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৮ জন এবং রাজশাহীতে ৬৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৭১ জন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ২৯ জনকে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৭৪ জন রোগী ভর্তি হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে রংপুরে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে কম-১১ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ১০ হাজার ৯৫৪ জন রোগী এসেছে। এর মধ্যে ২ হাজার ৭২১ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বাড়ছে।
সানা/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই