গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

ফুরিয়ে আসছে হামের কিট, আছে মাত্র ১৩টি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
ফুরিয়ে আসছে হামের কিট, আছে মাত্র ১৩টি
ছবি

ফুরিয়ে আসছে হামের কিট, আছে মাত্র ১৩টি

দু-চার দিনের মধ্যে নতুন চালান না এলে কিটের অভাবে হাম শনাক্তের পরীক্ষায় বিঘ্ন ঘটতে পারে।
দেশে হাম পরীক্ষার একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের হাতে এখন ১৩টি কিট অবশিষ্ট আছে, যা দিয়ে হাজার দেড়েক নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে এই কিট শেষ হওয়ার আগেই নতুন চালানা আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোমিনুর রহমান।

ঢাকার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবেই কেবল হামের পরীক্ষা হয়। এই ল্যাবে দিনে ছয় শতাধিক নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এর আগে গেল মাসের মাঝামাঝি সময়ে কিটের সংখ্যা কমে গিয়েছিল। এবার সেটি কমতে কমতে ১৩টিতে নামার তথ্য দিয়েছেন ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা।

তাদের হিসাবে, একটি কিটের মাধ্যমে ৯০টি নমুনা পরীক্ষা করা যায়। আর দেশ থেকে প্রতিদিন গড়ে নমুনা আসে ৩০০টি। সেই হিসাবে ১৩টি কিটের মাধ্যমে আর পাঁচ-ছয় দিন নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসে ছিল ৫৭টি কিট ছিল। পরে আরো ৭০টি কিট সংগ্রহ করা হয়। সব মিলিয়ে ১২৭টি কিট এ বছর এসেছে। এরমধ্যে ১০ হাজার ৫৯৭ স্যাম্পল পরীক্ষ করতে ১১৪টি কিট শেষ হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের একজন চিকিৎসক নাম প্রকাশ না করে বলেন, আমরা নমুনা পাঠানোর ৪ থেকে ৫ দিন পর ফল হাতে পাই। অনেক সময় এক সপ্তাহও লেগে যায়। বর্তমান যে পরিস্থিতি, তাতে হামের পরীক্ষার ফল দ্রুত পাওয়া উচিত।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোমিনুর রহমান বলেন, “হামের টেস্টিং কিট আমাদের কাছে থাকা সাপেক্ষে সর্বোচ্চ পরীক্ষাই হয়। তবে এখন কিটের সংখ্যা কমে গেছে। আগামী দু-এক দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ৩০টি কিট পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া সামনে আরো ১০০ কিট আসবে। তখন আবার সর্বোচ্চ হারে পরীক্ষা করা সম্ভব হবে। তিনি আরো বলেন, হামের কিটের মেয়াদ বেশি দিন থাকে না; ছয় মাসের মতো থাকে। তাই খুব বেশি নিয়ে এসে সংগ্রহ করে রাখার মতো অবস্থাও নেই। কারণ সব কিট বিশ্ব স্বাস্থা সরবরাহ করে। আবার বিদেশে তৈরির পর আসতে আসতে আরো এক মাস লেগে যায়।
সানা/আপ্র/৭/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
০৩ জুলাই ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতে...

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি
০২ জুলাই ২০২৬

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি

করলার স্বাদ সাধারণত বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এবং এর তীব্র তেতো স্বাদ রয়েছে। তবে এর অন...

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা
০১ জুলাই ২০২৬

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা

প্রফেসর ডা. মো. জিল্লুর রহমানমাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, খিঁচুনি বা আচরণগত পরিবর্তনের মতো কিছু উ...

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮
৩০ জুন ২০২৬

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরো দুই শিশু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই