গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘উলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৭ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘উলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার
ছবি

ছবি সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদার করতে উলবাকিয়া (Wolbachia) পদ্ধতি ব্যবহার করে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উলবাকিয়া পদ্ধতির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ জোরদার করার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ভিত্তিক ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) সই করে, যার মাধ্যমে দেশে এ প্রমাণভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।

বৈঠকে ডব্লিউএমপি-এর অ্যাডভোকেসি ও এক্সটার্নাল রিলেশনস পরিচালক ড. ক্লডিয়া সুরজাদজাজা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শুরু করার লক্ষ্যে উলবাকিয়া প্রোগ্রামের প্রস্তাবিত বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রণালয় ও ডব্লিউএমপি-এর মধ্যে এ সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গু মৌসুম ঘনিয়ে আসায় দ্রুত প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডব্লিউএমপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।

ডব্লিউএমপি বাংলাদেশে এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান এবং দাতা সংস্থার সমর্থন সংগ্রহে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এ বৈঠক ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদারে উদ্ভাবনী ও প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসন্ধানে বাংলাদেশ সরকারের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

এসি/আপ্র/০৭/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২
১৪ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হা...

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই