গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেনু

হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ১৮:২৮ এএম ২০২৬
হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরো  সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের লক্ষণ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ১ হাজার ৬৩১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। 

অধিদপ্তর জানায়, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুদের মৃত্যু ও রোগ শনাক্তের ঘটনা ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমানের এই হামের প্রকোপে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ২৭৯ জনের শরীরে এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ২০৮ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫টি শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার৪০৭টি শিশু। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জন শিশু। বাকিরা এখনো চিকিৎসাধীন।

চলতি বছরের এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গে সারা দেশে মোট ৪০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে মারা গেছে ৮৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

এসি/আপ্র/২১/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও
২১ মে ২০২৬

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আর ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের বৈশ...

হাম ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু
২০ মে ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরো ৬ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে ১ হাজার...

হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
১৯ মে ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরো ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই