গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ১৩ শিশুর

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো ১৩ শিশুর
ছবি

ছবি সংগৃহীত

দেশে দিন দিন হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছেই। হাম ও হামের বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুদের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ এই ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ২ হাজার ১৩২টি শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সংখ্যাটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। নতুন আক্রান্তদের বেশির ভাগকেই স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হঠাৎ করে শিশুদের মধ্যে এই সংক্রামক রোগের প্রকোপ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের জ্বর, শরীরে লালচে দানা বা কাশির মতো প্রাথমিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

এসি/আপ্র/২৩/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই