গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে মৃত্যুর মিছিলে ঈদের দিনেও চলে গেল পাঁচ শিশু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
হামে মৃত্যুর মিছিলে ঈদের দিনেও চলে গেল পাঁচ শিশু
ছবি

ফাইল ছবি

ঈদের আনন্দের দিনেও থামেনি হামে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৬৫ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ হিসাব প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৮৫ জনে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৫৪ হাজার ১৮২ জন।

মৃতদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে মারা গেছেন ৮৮ জন। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৪৭৭ জনের।

এর আগে বুধবার হাম ও এর উপসর্গে পাঁচজন, মঙ্গলবার ১০ জন এবং সোমবার ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

ক্রমাগত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধি এবং চিকিৎসা ব্যবস্থাকে আরো জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই