গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে একদিনে আরো ৩ জনের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ২০:০৭ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে একদিনে আরো ৩ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে সিলেট বিভাগে আরো একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬১৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৯১৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত মোট ৭৭ হাজার ৭৯১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৯ হাজার ৬২০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৩ হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।
সানা/আপ্র/৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই