গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি ৭০০ ছাড়ালো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ০৬:৪৮ এএম ২০২৬
দেশে হাম ও উপসর্গে প্রাণহানি ৭০০ ছাড়ালো
ছবি

ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬০৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি ২৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহীতে ৮৮, সিলেটে ৭৭, ময়মনসিংহে ৫৬, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৬৯ জন হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৭৮৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭৯ জন, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, সিলেটে ৬৪, খুলনায় ৪৫, রাজশাহীতে ৪২, ময়মনসিংহে ৩৯ এবং রংপুরে ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৫২২ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জনের শরীরে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ২৮৩ জন রোগী। তাঁদের মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই