গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হতে হবে চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, নরসিংদী

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশিত: ২১:১৮ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হতে হবে চাকরিচ্যুত: স্বাস্থ্যমন্ত্রী
ছবি

শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -ছবি সংগৃহীত

স্বাস্থ্য খাতে অবহেলা, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে, সেখানে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতি’র ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও ঘুষের বাণিজ্য কোনোভাবেই সহ্য করা হবে না। এসবের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে।’

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে, যাতে কিডনি রোগীরা নিজ নিজ অঞ্চলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজে পেতে পারেন। তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে। সেখানে আরো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবার মানও উন্নত করা হবে।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে এ বছরই একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একের পর এক নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্বদরবারে বাংলাদেশকে আরো মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা।’

জাতীয় বাজেট প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি অর্থবছরের বাজেট আদর্শভিত্তিক একটি বাজেট। এর প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন।

সানা/কেএমএএ/আপ্র/৪/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই