গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরো ৫ শিশুর

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১৪ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরো ৫ শিশুর
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৯২ শিশু।

বুধবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭৬ শিশুর। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৭১ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৭২ শিশু, এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯২০। এই সময়ে ৮৫১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ১৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ৮৭৮ রোগী, যাদের মধ্যে ৯৩ হাজার ২৬০ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই