গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিজ্ঞান সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২৭ এএম ২০২৬
হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিজ্ঞান সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি

শুক্রবার ধানমণ্ডির ডব্লিউভিএ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিজ্ঞান সেমিনার ও সাধারণ সভার একাংশ -ছবি আজকের প্রত্যাশা

হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিজ্ঞান সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ধানমণ্ডির উইমেনস’ ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডা. জি মওলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলাম। সেমিনার উদ্বোধন করেন বাংলা একাডেমি ফেলো ডা. অপরেশ কুমার ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডা. মো. সিরাজুল আলম সিদ্দিকী ফিরদাউস ও সহ-সভাপতি ডা. সৈয়দা সাহিদা হক। এছাড়া ঢাকা জেলা কমিটির সভাপতি ডা. সুখদেব কুমার সানা, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম কালনসহ বিভিন্ন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে অংশ নেন শতাধিক নবীন-প্রবীণ চিকিৎসক ও হোমিওপ্যাথির শিক্ষার্থী।

প্রধান আলোচক ছিলেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি ডা. কাজী সাইফউদ্দীন আহমেদ; তিনি কেইস অ্যানালাইসিস ও রেপার্টোরাইজেশন বিষয়ে আলোচনা করেন। আরেক সহ-সভাপতি ডা. তপন বাড়ৈ আলোচনা করেন মায়াজমেটিক চিকিৎসায় মেডোরিনাম প্রয়োগের কৌশল নিয়ে। যুগ্ম-মহাসচিব ডা. মো. মহসিন আলোচনা করেন হোমিওপ্যাথিতে সাফল্য লাভের উপায় বিষয়ে। হোমিওপ্যাথিতে মশাবাহিত রোগব্যাধি ও চিকিৎসা নিয়ে আলোচনা করেন আরেক যুগ্ম-মহাসচিব ডা. শাহ নূরুল আলম সোহাগ।

সেমিনার শেষে বিকেলের সেশনে সর্বসম্মতিক্রমে ডা. অপরেশ কুমার ব্যানার্জীকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়ে সংগঠনের পরবর্তী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদী কমিটির পরবর্তী নির্বাচন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া ঢাকা জেলার পুর্ণাঙ্গ কমিটি গঠন ও সেই কমিটির আয়োজনে নভেম্বরে সেমিনার আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

পুরো আয়োজনটির সঞ্চালনায় ছিলেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির মহাসচিব ডা. শফিকুল ইসলাম ও যুগ্ম-মহাসচিব ডা. এ এফ এম মানিক।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানসিক চাপ কমিয়ে প্রশান্তির ঘুম আনে সংগীত
২৭ জুলাই ২০২৬

মানসিক চাপ কমিয়ে প্রশান্তির ঘুম আনে সংগীত

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু
২৭ জুলাই ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি ব...

লাইসেন্স ফিরে পে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
২৭ জুলাই ২০২৬

লাইসেন্স ফিরে পে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া লাইসেন্স ফিরে পেয়েছে রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই