গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

একদিনে আরো ৬ জনেরসহ হামে মৃত্যু ছাড়ালো ৮০০

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
একদিনে আরো ৬ জনেরসহ হামে মৃত্যু ছাড়ালো ৮০০
ছবি

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হওয়ায় ১৩ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৭০৮ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৫ জনের।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯০৪ জন রোগী এসেছে। এর মধ্যে ৮৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় ১৩৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে এক লাখ ২০ হাজার ৩৫২ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে এক লাখ ৩ হাজার ৭৮ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮৪১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৩০৭ জন। এরপর সিলেট বিভাগে ১০৫, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে আসা সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব না হওয়ায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে হামের প্রকৃত পরিস্থিতি পুরোপুরি বোঝা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার, দ্রুত রোগ শনাক্ত এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই