গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

বর্ষাজনিত সংক্রমণ থেকে রক্ষা করবে ফল

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৩৩ এএম ২০২৬
বর্ষাজনিত সংক্রমণ থেকে রক্ষা করবে ফল
ছবি

ছবি সংগৃহীত

বর্ষা কেবল প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে না, পাশাপাশি এই ঋতু খাদ্যবাহিত রোগ ও ঋতুজনিত সংক্রমণের জন্যও পরিচিত। আমরা নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করলেও খাদ্যাভ্যাসের দিকে হয়তো সর্বোচ্চ মনোযোগ দিতে পারি না। এদিকে সবার আগে মনোযোগী হতে হবে। এমন কিছু খাবার রয়েছে- যা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ঋতুজনিত সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করতে পারে।

বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার পাশাপাশি মৌসুমি ফলও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তা হলো

জাম: উচ্চ পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্থোসায়ানিন থাকায় জামে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তাই এই সময় জাম খেতে পারেন।

ডালিম: ডালিমে থাকা উচ্চ মাত্রার পলিফেনল এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক। বর্ষায় খাবারের তালিকায় ডালিম যোগ করে নিতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।

পেঁপে: সবচেয়ে সহজলভ্য ফলের তালিকা করলে পেঁপে শুরুর দিকেই থাকবে। ভিটামিন এ এবং সি-এর পাশাপাশি পাচক এনজাইম প্যাপেইনে ভরপুর পেঁপে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অপরিহার্য অংশ। নিয়মিত পেঁপে খেলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে।

নাশপাতি: নাশপাতিতে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার এবং পানি থাকে, যা ভিটামিন সি-এর সাথে হজমে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই ফল। এতে আরও অনেক উপকার মিলবে।

আপেল: আপেলে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন, একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সহায়তা করে। নিয়মিত আপেল খেলে তা আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে, একথা তো ছোটবেলা থেকে শুনেই এসেছেন!

কেএমএএ/আপ্র/৩০.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই