গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টি দিলো বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০১ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
ভারতের স্বাধীনতা দিবসে বিজিবিকে মিষ্টি দিলো বিএসএফ
ছবি

ছবি সংগৃহীত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ভারত-বাংলাদেশ সীমান্তে সৌহার্দ্যের চিত্র দেখা গেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

গত কয়েক মাসে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশিদের পুশইনের ঘটনায় দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে দেখা গেল সম্প্রীতির পরিবেশ।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একত্রিত হন। এ সময় ভারতের ১০২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যদের মিষ্টি উপহার দেন।

অনুষ্ঠানে ঘোজাডাঙ্গা এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে বিজিবি কর্মকর্তারা কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীরাও একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। ভারতের ঘোজাডাঙ্গা রপ্তানি ও আমদানিকারক কল্যাণ সমিতি এবং বাংলাদেশের ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিরা পরস্পরকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশের কাস্টমস কর্মকর্তা এস এম আবদুল বলেন, “আজ আমরা মিষ্টি বিনিময় করে কুশল বিনিময় করলাম। আজ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভারত স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার স্বাদ প্রত্যেক জাতির জন্যই আনন্দের বিষয়। ভারত আমাদের ভাতৃপ্রতিম দেশ। সেই আনন্দ আমরা ভাগাভাগি করে নিয়েছি।”

তিনি আরো বলেন, “এখানে মনের ভাবের আদান-প্রদান হয়েছে। আমরা দুই দেশের পক্ষ থেকে মিষ্টি বিনিময় করেছি। ভারত-বাংলাদেশ বন্ধুত্বের একটি ভাবের আদান-প্রদান হয়েছে।”

প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি ভারত-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে প্রত্যাশা করেন।

এসি/আপ্র/১৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই