গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২০ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩৯ এএম ২০২৬
এমপির ছেলের গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

ভারতের হায়দ্রাবাদে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় ২৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশের এমপি লিঙ্গামানেনি রমেশের ছেলে সঞ্জুশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিহত নারীর নাম ভারতী মুখি। তিনি হায়দ্রাবাদের ইনঅরবিট মলের একটি পোশাকের দোকানে কর্মরত ছিলেন। গত ১৬ আগস্ট মাধাপুর এলাকায় কর্মস্থলের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি বেপরোয়া ও অসতর্কভাবে চালানো হচ্ছিল। তদন্তে গাড়িটির চালক হিসেবে সঞ্জুশকে শনাক্ত করা হয়েছে। তিনি অন্ধ্রপ্রদেশের ব্যবসায়ী ও রাজ্যসভার সদস্য লিঙ্গামানেনি রমেশের ছেলে। রমেশ অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের জনসেনা পার্টির এমপি।

দুর্ঘটনায় ভারতী গুরুতর মাথায় আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর তাকে ওই গাড়িতেই জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভারতী ও তার সহকর্মী ২৬ বছর বয়সী পূজা অশোক দুপুরের খাবার খেতে কাছের আইটিসি কোহিনুর এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থলে ফেরার সময় ইনঅরবিট মলের সামনে রাস্তা পার হচ্ছিলেন ভারতী। এ সময় দ্রুতগতির গাড়িটি তাকে ধাক্কা দেয়।

ভারতীর সঙ্গে থাকা পূজা পরে দোকানের ম্যানেজার অশ্বিন কুমারকে ঘটনাটি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় এখনো সঞ্জুশকে গ্রেফতার করা হয়নি। মাধাপুরের সহকারী পুলিশ কমিশনার চি শ্রীধর জানিয়েছেন, অভিযুক্তকে নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে, সেটি জামিনযোগ্য। এ ছাড়া ওই ধারায় সর্বোচ্চ সাজা সাত বছরের কম হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়নি।

ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। এ ধারায় অপরাধমূলক হত্যাকাণ্ডের পর্যায়ে না পড়া বেপরোয়া বা অবহেলাজনিত কর্মকাণ্ডে কারো মৃত্যুর অভিযোগ অন্তর্ভুক্ত।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই